• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে স্কুল মাঠে ‘পিয়ার টু পিয়ার’ সেশন অনুষ্ঠিত ফুটবল উন্মাদনায় মুখর নেত্রকোণা সরকারি কলেজ, মাঠে নামছে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকরা **পুকুরে ডুবে শিশুর মৃত্যু** *ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা রংপুরে হাতুড়িপেটায় কর্মচারী নিহত, অভিযুক্ত আটক আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন ময়মনসিংহে বিশ্বকাপ খেলা দেখতে মধ্যরাতে মানুষের ঢল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা

“ঝুঁকিপূর্ণ কাজে শিশুদের নিয়োগ দেওয়াও এক ধরনের দুর্নীতি”

নিজস্ব প্রতিবেদক: / ১২৮ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

“শিশুশ্রমকে লালকার্ড” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শিশুর ন্যায্য অধিকার নিশ্চিত এবং শিশুশ্রম বন্ধের দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এ কর্মসূচির আয়োজন করে।

রবিবার (১৪ জুন) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাকের সভাপতি রওশন আরা চৌধুরী এবং সঞ্চালনা করেন টিআইবি কুড়িগ্রামের এরিয়া কো-অর্ডিনেটর সৌমেন দাস। কর্মসূচিতে সনাক, ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপসহ বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ও এমজেএসকেএস সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সলিডারিটির শিশু প্রতিনিধি পাখি দত্ত, ইয়েস দলনেতা আজিজুল হক, সনাক সদস্য মমতাজ নাসরীন, এমজেএসকেএসের প্রজেক্ট কো-অর্ডিনেটর লুৎফর রহমান এবং দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ফজলে ইলাহী স্বপনসহ অন্যান্য বক্তারা।

বক্তারা বলেন, শিশুশ্রম একটি সামাজিক ব্যাধি, যা শিশুদের স্বাভাবিক বিকাশ, শিক্ষা ও নিরাপদ শৈশবের পথে বড় বাধা। শিশুশ্রম বন্ধে পরিবার, সমাজ, সরকার এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মানববন্ধনে শিশু প্রতিনিধি পাখি দত্ত তার বক্তব্যে বলেন, “অনেক শিশু এখনো বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে নিয়োজিত রয়েছে। যারা নিজেদের স্বার্থে কম মজুরিতে কাজ করানোর জন্য শিশুদের এসব কাজে নিয়োগ দেন, তারা শিশুদের অধিকার ক্ষুণ্ন করছেন। সে হিসেবে শিশুদের ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ দেওয়াও এক ধরনের দুর্নীতি।”

বক্তারা শিশুশ্রম নিরসনে জাতীয় কর্মপরিকল্পনা দ্রুত হালনাগাদ করা, বর্জ্য ব্যবস্থাপনা খাতে শিশুশ্রমের সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত সংগ্রহ ও প্রকাশ করা এবং বর্জ্য পুনঃপ্রক্রিয়াজাতকরণকে শিশুদের জন্য নিষিদ্ধ কাজের তালিকায় অন্তর্ভুক্ত করার দাবি জানান।

মানববন্ধন শেষে দিবস উপলক্ষে সচেতনতামূলক ধারণাপত্র বিতরণ করেন ইয়েস সদস্যরা। বক্তারা শিশুশ্রমমুক্ত সমাজ গঠনে সকলের সম্মিলিত উদ্যোগ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category