• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Headline
**পুকুরে ডুবে শিশুর মৃত্যু** *ভূরুঙ্গামারীতে সোনার হাট ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে চরম অনিয়ম ও দুর্নীতি, অল্প বৃষ্টিতেই ব্লক ধ্বসে বিপন্ন রাস্তা!** স্বাস্থ্য মন্ত্রীর কাছে SACMO নিয়োগ পুনরায় চালুর দাবিতে স্মারকলিপি স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা রংপুরে হাতুড়িপেটায় কর্মচারী নিহত, অভিযুক্ত আটক আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন ময়মনসিংহে বিশ্বকাপ খেলা দেখতে মধ্যরাতে মানুষের ঢল সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন দিনাজপুরের আলোচনা সভা অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন বিষয়ে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শুরু নেত্রকোণায় নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

আধুনিক প্রযুক্তির মাধ্যমে টেকসই কৃষি উন্নয়নে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২৬ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন ও কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যে নাগেশ্বরীতে কৃষক গ্রুপ গঠন করা হয়েছে। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৬ জুন) নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এক কৃষকের উঠানে আয়োজিত অনুষ্ঠানে নারী-পুরুষ কৃষকদের অংশগ্রহণে মনিয়ার হাট টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ-১ গঠন করা হয়।
অনুষ্ঠানে কৃষক ও কৃষাণীরা মাদুর পেতে গোল হয়ে বসে নিজ এলাকার সামাজিক সম্পদ মানচিত্র, কৃষি সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তাদের সরাসরি তত্ত্বাবধানে অংশগ্রহণমূলক এ কার্যক্রম পরিচালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আকতার জামিল, মোঃ রুহুল আমিন ও মোঃ আব্দুল হাকিম।
কৃষি কর্মকর্তারা জানান, গঠিত কৃষক গ্রুপের সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ, উন্নত জাতের বীজ, আধুনিক কৃষি প্রযুক্তি, সুষম সার ব্যবস্থাপনা এবং টেকসই চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ প্রদান করা হবে। এর ফলে কৃষকরা কম খরচে অধিক ফলন উৎপাদন করতে পারবেন এবং তাদের আয় বৃদ্ধি পাবে।
বক্তারা বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব নীতির ফলে কৃষি সেবা এখন সরাসরি কৃষকের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। কৃষকদের অংশগ্রহণের মাধ্যমে গঠিত এ ধরনের গ্রুপ কৃষি উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃষি বিভাগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category