• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

হাতিয়া ইউনিয়নের পালের ঘাটে নদী তীর সংরক্ষণ কাজ পরিদর্শন – ব্যারিস্টার সাালেহী (এমপি)

উলিপুর উপজেলা প্রতিনিধি / ১১৭ Time View
Update : বুধবার, ৪ মার্চ, ২০২৬

হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় বোল্ডার দিয়ে নদীর তীর বাঁধাই কাজ পরিদর্শন করেছেন ব্যারিস্টার সালেহী (এমপি)। চলমান নদী তীর সংরক্ষণ প্রকল্পের কাজের মান ও অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন ব্যারিস্টার সালেহী। এ সময় এলাকাবাসী প্রকল্প বাস্তবায়ন নিয়ে বিভিন্ন অভাব-অভিযোগ ও সম্ভাব্য ত্রুটির বিষয় তুলে ধরেন। অভিযোগ শোনার পর তিনি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে ফোনে যোগাযোগ করেন।

কাজের গুণগত মান নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি। পাশাপাশি ভবিষ্যতে নদীভাঙন রোধে টেকসই ও মানসম্মত কাজ নিশ্চিত করতে কঠোর নজরদারির আশ্বাস প্রদান করেন।

এদিকে নদী তীর সংরক্ষণে এমন কার্যকর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। তারা দ্রুত কার্যকর পদক্ষেপ বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category