• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম
‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ মার্চের তীব্র গরমেই বেড়েছে বিদ্যুৎ বিল, গ্যাস নিয়েও যা বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, অল্প সময়েই শেষ প্রথম দিনের সব টিকিট বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট ‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই’— রায়হান সিরাজীর তোপ গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম পীরগাছায় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে প্রাণ হারালেন টিটি, বাড়ি বামনডাঙ্গায়

‘জুলাই নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে সরকার’—জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদন / ৮ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

জুলাই ইস্যুতে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, জনগণের গণরায়কে উপেক্ষা করে কোনো সরকার টিকে থাকতে পারে না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশের ৭০ শতাংশ জনগণের গণরায়কে অপমান বা উপেক্ষা করবেন না। ইতিহাস সাক্ষী, যারা জনগণের রায় অগ্রাহ্য করেছে, তাদের শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়তে হয়েছে। জনগণের ইচ্ছার বিরুদ্ধে দাঁড়ালে পালানোর পথও খুঁজে পাবেন না।”

তিনি অভিযোগ করেন, জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। এ বিষয়ে সরকারপ্রধানের কাছে জবাবদিহি দাবি করে তিনি বলেন, “জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে হবে। বিচার প্রক্রিয়ার দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনগণের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।”

শিক্ষাঙ্গনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াত আমির। তার ভাষ্য, “নতুন ইউনিফর্মে ফ্যাসিবাদ শিক্ষাঙ্গনে ফিরে এসেছে। এই ফ্যাসিবাদ কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশের সার্বিক অবস্থা দেখে মনে হচ্ছে সামনে আরও একটি আন্দোলনের পরিবেশ তৈরি হচ্ছে। একই সঙ্গে তিনি দলের নেতাকর্মীদের নতুন করে সংগঠিত হয়ে কথিত ‘নতুন ফ্যাসিবাদের’ বিরুদ্ধে আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন।

সমাবেশে ১১ দলীয় ঐক্যের বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন এবং গণভোটের গণরায় বাস্তবায়নসহ বিভিন্ন রাজনৈতিক দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category