কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলাউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, পৌর শাখার সভাপতি শহিদুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নাগেশ্বরী উপজেলা শাখার সভাপতি ডা. গোলাম আযম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সহ-সভাপতি ছাত্রনেতা কে এম এম আবুল হাসান, নাগেশ্বরী থানা শাখার সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক ইউসুফসহ অন্যান্য নেতাকর্মীরা।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ নাগেশ্বরীতে ২৪ জুলাইয়ের কর্মসূচিতে ইসলামী আন্দোলনের ভূমিকা তুলে ধরেন। পাশাপাশি, ঐতিহ্যগতভাবে নাগেশ্বরীকে ‘দ্বিতীয় চরমোনাই’ বলা হয় কেন—সেই প্রেক্ষাপটও নবাগত ইউএনওর কাছে উপস্থাপন করেন। এছাড়া দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং স্থানীয় বিভিন্ন বিষয় নিয়েও মতবিনিময় হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সফল দায়িত্ব পালন ও নাগেশ্বরী উপজেলার সার্বিক উন্নয়ন কামনা করেন।