• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
‎বেলেরতল-গোড়াই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী ‎ ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান চিলমারীর রাণীগঞ্জে ময়নার খামার যুব সংঘের ক্লাব ঘর উদ্বোধন রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইউপি জামায়াত আমির বহিষ্কার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন কুড়িগ্রামে জান্নাত হোটেলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার, গলায় পেঁচানো ছিল বিদ্যুতের তার

চিলমারীর রাণীগঞ্জে ময়নার খামার যুব সংঘের ক্লাব ঘর উদ্বোধন

রিদয় হাসান, চিলমারী উপজেলা প্রতিনিধি / ৩৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
0-0x0-0-0#

একতা,সেবা, উন্নয়ন, অগ্রগতি এই প্রতিপাদ্যকে সামনে রেখে চিলমারীর রাণীগঞ্জ ইউনিয়ন এর ময়নারখামারে পবিত্র জুম্মার নামাজের পর ময়নার খামার যুব সংঘের নতুন ক্লাব ঘরের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেল সংঘের উপদেষ্টা মণ্ডলী, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, সাধারণ কমিটির সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের মানুষজন।
অনুষ্ঠানের শুরুতেই মানবিক উদ্যোগের অংশ হিসেবে সংঘের পক্ষ থেকে ক্যান্সারে আক্রান্ত মোঃ ফারুকের চিকিৎসা সহায়তার জন্য তাঁর পিতার হাতে সামর্থ্য অনুযায়ী আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এরপর আনুষ্ঠানিকভাবে ক্লাব ঘরের উদ্বোধন সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা সংগঠনের উদ্দেশ্য, সামাজিক দায়িত্ববোধ এবং মানবকল্যাণমূলক কর্মকাণ্ড নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরিশেষে সকলের অংশগ্রহণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ময়নার খামার যুব সংঘ একটি অরাজনৈতিক সংগঠন। ইতোমধ্যেই সংগঠনটির উদ্যোগে গত ২৮ জুলাই ব্রহ্মপুত্র নদ ও ব্রহ্মপুত্রের বাঁধ রক্ষা মানববন্ধনে সংগঠনটি সক্রিয় ভুমিকা পালন করে পুরো উপজেলায় ব্যপক পরিচিতি অর্জন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category