• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম
‎বেলেরতল-গোড়াই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী ‎ ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান চিলমারীর রাণীগঞ্জে ময়নার খামার যুব সংঘের ক্লাব ঘর উদ্বোধন রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইউপি জামায়াত আমির বহিষ্কার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন কুড়িগ্রামে জান্নাত হোটেলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার, গলায় পেঁচানো ছিল বিদ্যুতের তার

রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন :

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ২৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ফজলুল হক ও রেজাউল হক। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১১ টার দিকে বাংলাদেশ প্রেসক্লাব,রৌমারী শাখায় এ সংবাদ সম্মেলন করেন তারা। ভুক্তভোগী ফজলুল হক ও রেজাউল হক ওরফে আলী আকবর লিখিত বক্তব্য পাঠ করে বলেন, গত রবিবার বিকালের দিকে তুরা রোড সংলগ্ন এক নাতনীর বাড়িতে দাওয়াত খাইতে যাই। কিছুক্ষনের মধ্যে ওই বাড়িতে রৌমারী থানার পুলিশ অভিযান চালায়। পুলিশ আমাদের ঘর থেকে বের করে দেহ তল্লাশী করেন। এসময় আমাদের কাছে কিছু পায়নি। বাহিরে আমাদের আটকে রেখে ঘর তল্লাশী করে কিছু পেয়েছে কি না তা আমরা দেখি নাই। আমরা জেল থেকে বের হয়ে এসে দেখি আমাদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভারতীয় মদের ছবিসহ আমাদের ছবি এডিট করে অপ-প্রচার করা হয়েছে। আমরা মাদকের সাথে জড়িত ছিলাম না। থানায় মদসহ আমাদের কোন ছবি উঠানো হয়নি। কিন্তু একটি পক্ষ সাংবাদিককে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপ-প্রচার করেছেন। যা মানুষিক ও সামাজিক ভাবে আমাদের হেয়প্রতিপন্ন করা হয়েছে। এতে আমাদের মান সম্মান ক্ষুন্ন হয়েছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রচারিত উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category