• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম
‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ মার্চের তীব্র গরমেই বেড়েছে বিদ্যুৎ বিল, গ্যাস নিয়েও যা বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, অল্প সময়েই শেষ প্রথম দিনের সব টিকিট বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট ‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই’— রায়হান সিরাজীর তোপ গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম পীরগাছায় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে প্রাণ হারালেন টিটি, বাড়ি বামনডাঙ্গায়

তিতুমীর কলেজে ছাত্রশক্তির ওপর ছাত্রদলের হা’ম’লা!

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে জাতীয় ছাত্রশক্তির দুই নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। বুধবার (৫ আগস্ট) বেলা পৌনে ১১টার দিকে কলেজ অডিটোরিয়াম প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

জাতীয় ছাত্রশক্তির দাবি, কলেজ প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে গেলে তাদের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিতুমীর কলেজ শাখা ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন ও সদস্য সচিব আল নোমান নিরব আহত হন। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

ছাত্রশক্তির অভিযোগ, হামলার সময় লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র ব্যবহার করা হয় এবং তাদের ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়। সংগঠনটির নেতারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনাস্থলে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে।

এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ছাত্রদলের পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বক্তব্য প্রকাশ্যে পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত বা পরবর্তী পদক্ষেপের অপেক্ষায় রয়েছে শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category