• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ মার্চের তীব্র গরমেই বেড়েছে বিদ্যুৎ বিল, গ্যাস নিয়েও যা বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, অল্প সময়েই শেষ প্রথম দিনের সব টিকিট বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট ‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই’— রায়হান সিরাজীর তোপ গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম পীরগাছায় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে প্রাণ হারালেন টিটি, বাড়ি বামনডাঙ্গায়

আবারও ট্রাম্পকে হত্যাচেষ্টা! রাইফেল, গুলি ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদন / ১০ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সফরের কয়েক দিন আগে তার লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাব এলাকা থেকে গুলিভর্তি পিস্তলসহ এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ বিভাগ জানিয়েছে, গত রোববার ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব এলাকা থেকে ৩৮ বছর বয়সী জিনাইন জন তায়েলেকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (৪ আগস্ট) রিপাবলিকান পার্টির একটি তহবিল সংগ্রহ অনুষ্ঠানে ট্রাম্পের উপস্থিতির কথা ছিল। পুলিশ জানায়, তায়েলে ওই স্থানের ছবি ও ভিডিও ধারণ করে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করছিলেন।

তল্লাশির সময় পুলিশ সদস্যরা তায়েলের পকেট থেকে ১৬ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করেন। পরে গলফ কোর্সের পার্কিংয়ে রাখা তার গাড়ি থেকে একটি গুলিভর্তি পিস্তল এবং আরও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এছাড়া পৃথক একটি ডাকাতির মামলায় তায়েলে আগে থেকেই এল সেগুন্ডো পুলিশ বিভাগের তদন্তাধীন ছিলেন।

পরবর্তীতে এফবিআইয়ের যৌথ সন্ত্রাসবাদবিরোধী টাস্কফোর্সের সহযোগিতায় ডাউনি এলাকায় তায়েলের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানে একটি অবৈধভাবে পরিবর্তিত রাইফেল, দ্বিতীয় একটি পিস্তল, বুলেটপ্রুফ জ্যাকেট, উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি, রেডিও সিগন্যাল সরঞ্জাম এবং উদ্বেগজনক বক্তব্য লেখা একটি নোটবুক উদ্ধার করা হয়।

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ক্যালিফোর্নিয়া ও নেভাদায় নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ট্রাম্পের এই সফর নির্ধারিত ছিল। গ্রেপ্তার হওয়া তায়েলেকে বর্তমানে জামিনহীনভাবে আটক রাখা হয়েছে।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category