• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল নবাগত ইউএনওর সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নাগেশ্বরী উপজেলা শাখার সৌজন্য সাক্ষাৎ মার্চের তীব্র গরমেই বেড়েছে বিদ্যুৎ বিল, গ্যাস নিয়েও যা বললেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে সমন্বিত কর্মপরিকল্পনার নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, অল্প সময়েই শেষ প্রথম দিনের সব টিকিট বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেপ্তার রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, ভোট ২০ আগস্ট ‘ছাত্রদলে ছাত্র নেই, সব বস্তির টোকাই’— রায়হান সিরাজীর তোপ গ্যাসের দাম এক টাকাও বাড়ালে সরকার টিকতে পারবে না: নাহিদ ইসলাম পীরগাছায় ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে কাটা পড়ে প্রাণ হারালেন টিটি, বাড়ি বামনডাঙ্গায়

‘বিএনপি কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না, আলোচনা করেই হবে সব সংস্কার’ — প্রতিমন্ত্রী মীর হেলাল

নিজস্ব প্রতিবেদন / ১৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

ভূমি ও পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দীন বলেছেন, বিএনপি একটি জনগণের দল এবং জবাবদিহিতামূলক রাজনৈতিক দল হিসেবে কোনো হটকারী সিদ্ধান্ত নেবে না। প্রয়োজনীয় সংবিধান সংস্কার ও সংশোধনের বিষয়ে সব অংশীজনের সঙ্গে আলোচনা ও মতবিনিময়ের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (৫ আগস্ট) সকালে চট্টগ্রাম নগরের নিউমার্কেট এলাকায় রেলওয়ে স্টেশন কম্পাউন্ডে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার কার্যক্রম শুরু করেছে। তার ভাষ্য, “সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়েই প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার বাস্তবায়ন করা হবে।”

তিনি আরও বলেন, দেশের গণতান্ত্রিক ধারা সুসংহত করা, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সব ধরনের বৈষম্য দূর করাই সরকারের প্রধান লক্ষ্য।

মীর হেলাল জানান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নেতৃত্বে এবং আইনমন্ত্রী আসাদুজ্জামানকে নিয়ে সংবিধান সংশোধন কমিটির প্রথম সভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে সংস্কারের অঙ্গীকার করেছেন, জুলাই জাতীয় সনদ ২০২৫-এর দিকনির্দেশনা অনুসরণ করে সেই সংস্কারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বক্তব্যের শেষাংশে তিনি চট্টগ্রাম বিএনপি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জুলাই আন্দোলনের সব প্রকাশ্য ও অপ্রকাশ্য যোদ্ধা এবং দেশের সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category