• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
‎বেলেরতল-গোড়াই সড়কের বেহাল দশা, চরম ভোগান্তিতে এলাকাবাসী ‎ ভূরুঙ্গামারীতে উপসহকারী কৃষি কর্মকর্তা ও মেম্বারের মেয়ের সম্পর্কের পর বিয়ে সাংবাদিক তুহিন হত্যার দ্রুত বিচার দাবিতে গাজীপুরে মানববন্ধন, গণমাধ্যম কমিশন গঠনের আহ্বান চিলমারীর রাণীগঞ্জে ময়নার খামার যুব সংঘের ক্লাব ঘর উদ্বোধন রৌমারীতে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন : নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা ইউপি জামায়াত আমির বহিষ্কার কচাকাটা বাসস্ট্যান্ড থেকে বাজার পর্যন্ত ৪০০ মিটার সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে পথচারী ফেসবুকে মন্তব্যের জেরে বুটেক্সে ৪ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মারধরের অভিযোগ, তদন্তে প্রশাসন কুড়িগ্রামে জান্নাত হোটেলের খাবার খেয়ে অসুস্থ হওয়ার অভিযোগ, তদন্তের দাবি নেত্রকোণায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার, গলায় পেঁচানো ছিল বিদ্যুতের তার

‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচে ৩-০ গোলে চ্যাম্পিয়ন লাল দল

কুড়িগ্রাম প্রতিনিধি / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কুড়িগ্রামে ‘জুলাই ৩৬’ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা স্টেডিয়ামে আয়োজিত এ ম্যাচে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে অংশ নেন।

‘জুলাই ৩৬ লাল দল’ ও ‘জুলাই ৩৬ সবুজ দল’ নামে অংশ নেওয়া দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ খেলায় ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয় ‘জুলাই ৩৬ লাল দল’।

খেলা শুরুর পর থেকে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহ দেন কুড়িগ্রামের জেলা প্রশাসক মিস অন্নপূর্ণা দেবনাথ। খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু, জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা এবং সাধারণ সম্পাদক মোসলেমা বেগম মিলিসহ ক্রীড়া সংগঠক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও দর্শকরা।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, অংশগ্রহণকারীদের সম্মাননা এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category