• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুড়িগ্রামে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের সবক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৪২ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

কুড়িগ্রাম জেলায় ওহী ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে সবক অনুষ্ঠান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল-কুরআন শিক্ষার পথে ৪৩ জন ক্ষুদে শিক্ষার্থীর অগ্রযাত্রাকে কেন্দ্র করে এ আয়োজন করা হয়।

শনিবার বিকেল তিনটায় কলেজ মোড়স্থ গ্র্যান্ড এসেম্বলি হল (আকবরিয়া সুইটসের উপর তলায়) এ অনুষ্ঠিত অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে পুরো হলরুম মুখরিত হয়ে ওঠে।

“একটি শিশু শিখবে, তার হাত ধরেই গড়ে উঠবে আগামীর ভবিষ্যৎ”—এই দর্শনকে সামনে রেখে কুড়িগ্রাম জেলার প্রাণকেন্দ্র বাবর টাওয়ার সংলগ্ন শাপলা চত্বরে প্রতিষ্ঠিত হয় ওহী ইন্টারন্যাশনাল স্কুল। এটি একটি আন্তর্জাতিক মানের ইংলিশ ভার্সন ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে জাতীয় শিক্ষাক্রমের শ্রেণিভিত্তিক পাঠ্যসূচির পাশাপাশি কুরআনের বিশুদ্ধ জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের শিক্ষা সংযুক্ত করা হয়েছে।

জানা যায়, ২০১৭ সাল থেকে তরুণ প্রজন্মের শিক্ষা সেবী সংগঠন (ESDF)-এর শিক্ষানুরাগী ব্যক্তিরা কুড়িগ্রামে একটি মানসম্মত ও সময়োপযোগী ইসলামিক মূল্যবোধভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা করে আসছিলেন। দীর্ঘ পরিকল্পনা ও প্রস্তুতির পর ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ওহী ইন্টারন্যাশনাল স্কুল।

অনুষ্ঠানে মো. রায়হানুল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন মাওলানা আবু বক্কর সিদ্দিক, মাওলানা মাসউদুর রহমান, মুফতি আমিনুল ইসলাম কাসেমী ও মুফতি ওসমানগণী কাসেমীসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপি মোঃ বজলুর রশিদ, উলিপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আবু জোবায়ের আল মুকুল, উলিপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শফিকুল ইসলাম, কারমাইকেল কলেজ রংপুরের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ ফজলুল হক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজী মোহাম্মদ শফিকুর রহমান শফিক এবং ডিএসবি কুড়িগ্রামের মোঃ মামুনুর রশিদ চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে ওহী ইন্টারন্যাশনাল স্কুলের ফাউন্ডারবৃন্দ, শিক্ষক ও স্টাফরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি ও আধুনিক শিক্ষায় সমানভাবে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন এবং কুরআনের আলোয় আলোকিত ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্বে সবক সম্পন্ন করা শিক্ষার্থীদের অংশগ্রহণে কার্যক্রম অনুষ্ঠিত হয় এবং ইফতার মাহফিল শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category