• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

জুয়েল রানা - লালমনিরহাট জেলা প্রতিনিধি / ১৪৫ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

সারা দেশের ন্যায় লালমনিরহাটেও আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আজ ৮ মার্চ লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) লায়লা আক্তার বানুসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা।

এ সময় সরকারি কর্মকর্তা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন

আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও অধিকার নিশ্চিত করতে সমাজের সব স্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই উন্নয়ন অর্জন সম্ভব বলেও তারা উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category