• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ ঢাকা- যশোর মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ভারতে সাজা ভোগ শেষে রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির প্রত্যাবাসন গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ

২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

জুয়েল রানা - লালমনিরহাট জেলা প্রতিনিধি / ১১০ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

লালমনিরহাটে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকনউদ্দিন বাবুল।

জেলা প্রশাসক এইচ. এম. রকি হায়দারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাসেল মিয়া।

সভায় বক্তারা বলেন, সকলের নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করলে দিবস দুটি সফলভাবে উদযাপন করা সম্ভব হবে।

সভায় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category