• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ ঢাকা- যশোর মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ভারতে সাজা ভোগ শেষে রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির প্রত্যাবাসন গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ

আটপাড়ায় মাদকসেবন ও সংরক্ষণের দায়ে দুইজনের কারাদণ্ড

মার্জিনা আফরিন মৌ - নেত্রকোণা সদর উপজেলা প্রতিনিধি / ৩০ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নেত্রকোণার আটপাড়ায় মাদকসেবন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ঘাগড়া মধ্যপাড়া গ্রামের নিজ নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল।
পরে আটপাড়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানজিনা শারমিন দৃষ্টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মৃত চাঁনফর আলীর ছেলে মো. ফরেজ আলী (৭০)-কে ছয় মাসের এবং একই গ্রামের মো. আব্দুল কাদিরের ছেলে মো. ইয়াছিন মিয়া (২৮)-কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামিকে নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category