• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ ঢাকা- যশোর মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ভারতে সাজা ভোগ শেষে রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির প্রত্যাবাসন গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ

জানজায়গীর বেলেরঘাট ব্রিজ ও সংযোগ সড়ক ভাঙা: তিন বছর ধরে চরম দুর্ভোগে হাজারো মানুষ ও শিক্ষার্থী।

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: মোঃ লিটন হাসান / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের জানজায়গীর বেলেরঘাট ব্রিজ ও সংযোগ সড়ক প্রায় তিন বছর ধরে ভাঙা থাকায় চরম দুর্ভোগে পড়েছেন অন্তত ৯টি গ্রামের হাজারো মানুষ। সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছে স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা।

সরেজমিনে দেখা যায়, ব্রিজটির একাংশ দেবে যাওয়ায় স্থানীয়রা বাঁশের চাটাই দিয়ে অস্থায়ীভাবে পারাপারের ব্যবস্থা করেছেন। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হেঁটে পার হচ্ছেন সাধারণ মানুষ, শিক্ষার্থী, অসুস্থ রোগী ও গর্ভবতী নারীরা। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।

এই ব্রিজ দিয়ে ঠকপাড়া, কামাল খামার, ইসলামপুর, আমবাড়ি, তালেরতল, তেঁতুলতলা, মিয়াজীপাড়াসহ ৯টি গ্রামের মানুষ উলিপুর উপজেলা সদর, দুর্গাপুর বাজার ও জানজায়গীর এলাকায় যাতায়াত করেন। তবে ব্রিজের পাশ দিয়ে কোনো বিকল্প সংযোগ সড়ক না থাকায় বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।

ব্রিজের পশ্চিম পাশে রয়েছে জানজায়গীর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় এবং পূর্ব পাশে অবস্থিত কামাল খামার ফাজিল মাদ্রাসা। ফলে প্রতিদিন শত শত শিক্ষার্থীকে ঝুঁকি নিয়ে এই ভাঙা ব্রিজ ব্যবহার করতে হচ্ছে। এলাকাবাসীর ভিডিও বক্তব্য
ক্ষুদে শিক্ষার্থীদের বক্তব্য

এলাকাবাসীর দাবি, দ্রুত নতুন ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটানো হোক।

উপজেলা প্রকৌশলীর বক্তব্য

উলিপুর উপজেলা প্রকৌশলী প্রদীপ কুমার রায় বলেন, “বেলেরঘাট ব্রিজ ও সংযোগ সড়কের বিষয়টি আমরা পরিদর্শন করেছি। প্রয়োজনীয় প্রক্রিয়া অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্পের প্রস্তাব পাঠানো হবে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত নির্মাণকাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category