• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

ভূরুঙ্গামারীতে বিনা খরচে নির্বাচন করে জনসেবা করতে চান মেম্বার প্রার্থী জাহাঙ্গীর আলম

কুড়িগ্রাম প্রতিনিধি / ৩৯ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদে প্রার্থিতা ঘোষণা করেছেন তরুণ সমাজকর্মী ও শিক্ষা অনুরাগী মো. জাহাঙ্গীর আলম। নির্বাচনে অতিরিক্ত অর্থ ব্যয় না করে বিনা খরচে নির্বাচন করার ঘোষণা দিয়ে তিনি এলাকায় আলোচনায় এসেছেন।

জাহাঙ্গীর আলম নিজেকে তরুণ প্রজন্মের প্রতিনিধি, সমাজসেবক, প্রতিবাদী কণ্ঠ এবং লেখক-কবি হিসেবে পরিচয় দিয়ে ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই ওয়ার্ডে যোগাযোগব্যবস্থার দুরবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানের সীমাবদ্ধতা, চিকিৎসাসেবার সংকট, খেলাধুলার মাঠের অভাব এবং মাদকের বিস্তারসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধানের পাশাপাশি যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার কথা জানিয়েছেন জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, নির্বাচিত হলে ন্যায় ও ইনসাফের ভিত্তিতে ৭ নম্বর ওয়ার্ডকে একটি ‘স্মার্ট ও মডেল ওয়ার্ড’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করবেন। বিশেষ করে মাদক নির্মূলে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক বিনোদনের সুযোগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

নির্বাচনে অর্থ ব্যয়ের বিষয়ে জাহাঙ্গীর আলম বলেন, “আমি কোনো বাণিজ্যিক চিন্তা নিয়ে নির্বাচনে আসিনি। জনগণের সেবা করার সুযোগ পাওয়াই আমার মূল লক্ষ্য। তাই কোনো ধরনের অযথা অর্থ ব্যয় না করে মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়েই নির্বাচনে অংশ নিতে চাই।”

তিনি আরও বলেন, ওয়ার্ডের দরিদ্র, অসহায় ও মেহনতি মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে কাজ করতে চান। পাশাপাশি এলাকার শিক্ষা, যোগাযোগ, যুবসমাজ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

জাহাঙ্গীর আলম পাইকেরছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category