জেলা প্রশাসকের কার্যালয়, নেত্রকোণা ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে কর্মরত ৯ম–১৬তম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে “আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত” ২ দিনব্যাপী অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণের উদ্বোধন করেন জনাব খন্দকার মুশফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোণা। প্রশিক্ষণে সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় কার্যক্রমকে আরও স্বচ্ছ, দক্ষ, জবাবদিহিমূলক ও বিধিসম্মতভাবে পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কোর্সের উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে ছিল Public Procurement Act (PPA), ২০০৬, Public Procurement Rules (PPR), ২০২৫ এবং e-GP (ই-জিপি) প্ল্যাটফর্মে কার্যক্রম পরিচালনাসহ সরকারি ক্রয় ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবহারিক অনুশীলনের মাধ্যমে অংশগ্রহণকারীদের সরকারি ক্রয় প্রক্রিয়া ও ই-জিপিতে কাজ করার বিষয়ে ধারণা প্রদান করা হয়।
এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সরকারি অর্থের সুষ্ঠু ব্যবহার এবং ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।