• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম পৌরবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন এনসিপি নেতা মোঃ মাসুম মিয়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ‘প্রথম টিভি’র চেয়ারম্যান মোঃ মোহতাসিম বিল্লাহ এনসিপি ও জাতীয় যুবশক্তি থেকে পদত্যাগ করলেন এম. রশিদ আলী শেষ মুহূর্তের পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের উপচে পড়া ভিড় ভালো নেই কামারপল্লী, ঈদ সামনে রেখেও কাজ কম ভূরুঙ্গামারীর কামারদের কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা’র শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান রন্জু কুড়িগ্রাম জেলা বিএনপি’র প্রতিবাদ: পানি উন্নয়ন বোর্ড প্রকল্পে নেতাদের জড়ানোর অভিযোগটি ভিত্তিহীন। ৭ বছরেরও প্রত্যাহার হয়নি নির্যাতিত সাংবাদিক ফরিদুলের মামলা আইনের শাসন কোথায় কুড়িগ্রামে ল্যাম্পপোস্ট বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুড়িগ্রাম পার্লামেন্টের নাগরিক সংলাপ অনুষ্ঠিত

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কুড়িগ্রামে সম্ভাবনা, সংকট ও উন্নয়নের প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ মে) সকাল ১১টায় কলেজ মোড়স্থ পৌর অডিটোরিয়াম মার্কেটের দ্যা গ্রান্ড অ্যাসেম্বেলি হলরুমে এ নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়।

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ কুড়িগ্রাম পার্লামেন্টের সেশন-২ হিসেবে এই নাগরিক সংলাপের আয়োজন করেন।

এসময় তিনি সংসদীয় আসনের বিভিন্ন সমস্যা, সংকট নিরসনে উন্নয়নের প্রত্যাশা শীর্ষক সমাজের বিশিষ্ট নাগরিকদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। এবং জাতীয় সংসদের পরবর্তী বাজেট অধিবেশনে তা পেশ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংলাপে শিক্ষক, আলেম, ব্যবসায়ী, সুশীল সমাজ, বীরমুক্তিযোদ্ধা, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া, জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন,
প্রেসক্লাব সভাপতি শফি খান, সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category