• ঢাকা, বাংলাদেশ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ ঢাকা- যশোর মহাসড়কে বাসের ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ভারতে সাজা ভোগ শেষে রৌমারী সীমান্ত দিয়ে দুই বাংলাদেশির প্রত্যাবাসন গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু ভারতে প্রায় ৩ বছর কারাভোগ, ভূরুঙ্গামারী দিয়ে ফিরলেন ১ নারীসহ তিন বাংলাদেশি কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নিহত, অভিযুক্ত আটক ঢাকায় গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের জেলা কমিটি প্রকাশ ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কুড়িগ্রাম জেলা শাখার নব-নির্বাচিত,সভাপতি ডাঃ মাহফুজুর রহমান মারুফ ধরলা সেতুতে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত কুড়িগ্রাম জেলা গ্রিন লাইফ সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নতুন কমিটি প্রকাশ

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ লাবিব হাসান - মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

টাঙ্গাইলের মির্জাপুরে সাধারণ ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার ছিটমামুদপুর সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

ক্যাম্পে বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসা সেবা নিতে আসেন। মেডিসিন, চক্ষু, গাইনি ও ডায়াবেটিসসহ বিভিন্ন বিষয়ে চিকিৎসকরা রোগীদের পরামর্শ দেন। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

আয়োজকরা জানান, এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে সহজে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যন্ত এলাকার মানুষ যেন চিকিৎসার জন্য দূরে যেতে বাধ্য না হন, সেই বিষয়টিও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মির্জাপুরের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠানের উদ্বোধন করেন ডা. মো. আজহারুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আব্দুর রউফ, খন্দকার সালাহ উদ্দিন আরিফ ও ডা. মো. ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ১২নং তরফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজ রেজা। ক্যাম্পটির আয়োজন করেন সিকদার স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহজাহান সিরাজ।

চিকিৎসাসেবা নিতে আসা স্থানীয়রা বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চক্ষু পরীক্ষা ও ওষুধ পাওয়ায় তারা উপকৃত হয়েছেন। এমন মানবিক উদ্যোগ নিয়মিত আয়োজনের প্রত্যাশাও জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category