“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য ও নানামুখী আয়োজনের মধ্য দিয়ে কুড়িগ্রামে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের ‘স্বপ্নকুঁড়ি’ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে উপস্থিত শতাধিক প্রবীণ ব্যক্তিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় এবং সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজন প্রবীণ ব্যক্তিত্বের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান প্রবীণদের সম্মান ও সুরক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেন, “পরিবার ও সমাজে প্রবীণদের অবদান অপরিসীম। আমরা আজ যে অবস্থানে দাঁড়িয়ে আছি, তা প্রবীণদের ত্যাগ, শ্রম ও দিকনির্দেশনারই ফসল। প্রবীণরা আমাদের সমাজে