• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে না জানিয়ে পদ দেওয়ার অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ থেকে সাজ্জাদ হোসেনের পদত্যাগ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনাও নব নির্বাচিত সভাপতি বরন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ খেলা মানুষকে পবিত্র ও মহান করে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ১২ কুড়িগ্রামে বিএনপি নেতার চাপে শিক্ষক বদলি তালিকা পরিবর্তন সংবাদ প্রকাশের পর তিন বোনের পাশে উপজেলা প্রশাসন তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক

গোপালগঞ্জ জেলা বিএনপির সাবেক সেক্রেটারির কবর জেয়ারত করেন জেলা পরিষদ প্রশাসক

লুৎফর সিকদার, গোপালগঞ্জ প্রতিনিধি / ৩৩ Time View
Update : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

জেলা বিএনপির আহ্বায়ক এবং জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান গত বুধবার সন্ধ্যায় সদর উপজেলার উলপুর ইউনিয়নের মালেঙ্গা গ্রামে অবস্থিত জেলা বিএনপির বর্তমান কমিটির সদস্য সচিব, সাবেক সাধারন সম্পাদক এবং উলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম.মনসুর আলীর কবর জেয়ারত করেছেন।

এসময় তিনি অন্যান্যদের সাথে নিয়ে ফাতেহা পাঠ করেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন। সেখানে আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা আজিজুর রহমান বেনো,মরহুমের জেষ্ঠ্য পূত্র সাংবাদিক ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি মো: মাহমুদ কবির আলী, গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ মুখ।

দোয়া অনুষ্ঠানের পর বিএনপি নেতৃবৃন্দ মরহুমের পরিবারের খোঁজ খবর নেন এবং তাদেরকে বিভিন্ন প্রয়োজনে সহায়তার আশ্বাস দেন।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদ প্রশাসক শরীফ রাফিকুজ্জামান বলেন, মরহুম এম.মনসুর আলী বিগত ২০২১ সালের ২৮ সেপ্টেম্বর তারিখে করোনায় আক্রান্ত হয়ে ঢাকার মহাখালীস্থ বিশেষায়ীত করোনা হাসপাতালে মৃত্যুবরন করেন। এম.মনসুর আলী একজন সত্যিকার জাতীয়তাবাদী শ্রদ্ধাভাজন নেতা ছিলেন। তার পরিবারের সদস্যরাও জাতীয়তাবাদী পতাকাতলে শামিল। আমি তার পরিবারের সদস্যদের মঙ্গল কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category