সম্মতি ও পূর্বানুমতি না নিয়ে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের কুড়িগ্রাম জেলা কমিটিতে পদ দেওয়ার অভিযোগ তুলে পদত্যাগ করেছেন মোঃ সাজ্জাদ হোসেন। ঘোষিত ওই কমিটিতে তাঁকে উপ-দপ্তর সম্পাদক পদে রাখা হয়েছিল।
মোঃ সাজ্জাদ হোসেন দাবি করেন, কমিটিতে স্থান পাওয়ার বিষয়ে তাঁকে আগে থেকে কিছুই জানানো হয়নি। বিষয়টি জানতে পারার পর তিনি এই পদে দায়িত্ব পালনে অনিচ্ছা প্রকাশ করেন এবং দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত নেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে সাজ্জাদ হোসেন বলেন, “আমাকে না জানিয়ে এবং কোনো সম্মতি না নিয়েই কমিটিতে পদ দেওয়া হয়েছে। বিষয়টি আমার কাছে কোনোভাবেই গ্রহণযোগ্য মনে হয়নি, তাই স্বইচ্ছায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছি।” এবং আমার রাজনৈতিক কোন সম্পৃক্ততা নেই।
তবে সাজ্জাদ হোসেনের এই অভিযোগের বিষয়ে জেলা স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বশীল কোনো নেতার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তাঁর জমা দেওয়া পদত্যাগপত্রটি আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়েছে কি না, সে বিষয়েও নিশ্চিত হওয়া যায়নি।
#