• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে গণধর্ষণ মামলার আসামি লিটন গ্রেফতার কুড়িগ্রামে পিস্তল-গুলিসহ ক্রিস্টাল মেথ আইস উদ্ধার উলিপুরে আসন্ন পূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত রৌমারীতে নিজ অর্থে রাস্তা সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক বাংলাদেশের আন্তর্জাতিক প্রেস-ক্লাব ট্রাস্ট এর, ঢাকা বিভাগের দক্ষিণ অঞ্চলের, (সাবেক) ফরিদপুর জেলার পাঁচ জেলার কমিটির প্রেসিডেন্ট ও জেনারেল- সেক্রেটারি মনোনীত গোপালগঞ্জ কাশিয়ানীতে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন নাগেশ্বরী-কুড়িগ্রাম সড়কে দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন প্রথম টিভির চেয়ারম্যান টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ৫ লিফট বিকল, দুর্ভোগে রোগী-স্বজন তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে শিশু সাংবাদিক নিরব ইসলামের শোক

মলম পার্টির চক্র অটো ছিনতাই, নিখোঁজের পর অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম হাসপাতালে ভূরুঙ্গামারীর অটোচালক

নিজস্ব প্রতিনিধি / ১৮ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে নিখোঁজ হন অটোচালক মোঃ আল-আমিন (রনজু)। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, তাকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। তবে তার ব্যবহৃত নীল রঙের অটোরিকশাটি এখনও উদ্ধার হয়নি।

মোঃ আল-আমিন (রনজু) ভূরুঙ্গামারী উপজেলার নলেয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আলম হোসেন। তিনি ‘ভাই ভাই ব্যাটারি হাউস’-এর একটি নীল রঙের অটোরিকশা চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, ৩ অক্টোবর বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে রনজুর ব্যবহৃত মোবাইল নম্বর ০১৩১৫১৫৭৯৮০ থেকে এক অপরিচিত ব্যক্তি পরিবারের সদস্যদের ফোন করেন। ফোনে জানানো হয়, অটোরিকশাটি উলিপুর রোডে নেওয়া হয়েছে। এরপর থেকেই রনজুর মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ ঘটনায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। তাদের ধারণা, ভূরুঙ্গামারী থেকে কুড়িগ্রাম কোর্টে যাওয়ার পথে উলিপুর রোড এলাকায় মলম পার্টি বা অজ্ঞান পার্টির সদস্যরা আল-আমিনকে অজ্ঞান করে তার অটোরিকশা ও মোবাইল ফোন নিয়ে যেতে পারে।

পরে নিখোঁজের খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা জানতে পারেন, আল-আমিনকে অসুস্থ অবস্থায় কুড়িগ্রাম সদর হাসপাতালে পাওয়া গেছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

তবে আল-আমিনের সঙ্গে থাকা নীল রঙের অটোরিকশাটির এখনও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের সদস্যরা সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান।

অটোরিকশাটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পরিবার।

কেউ অটোরিকশাটির সন্ধান বা এ বিষয়ে কোনো তথ্য পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে, ০১৭২৮-৬১৬২৩৩, ০১৩৩১-৬৭১৪৭০।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category