নাগেশ্বরী থেকে কুড়িগ্রাম যাওয়ার পথে রংপুর-ভূরুঙ্গামারী মহাসড়কের ব্যাপারীহাট এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন প্রথম টিভির ও গ্রীন লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহতাসিম বিল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন রশিদ মন্ডল যুব ফাউন্ডেশনের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান।
জানা যায়, নাগেশ্বরী থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল ও অটোরিকশা ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনায় মোহতাসিম বিল্লাহর শরীরের স্থানে আঘাত লাগে। তবে তিনি ও মিজানুর রহমান মিজান নিরাপদে রয়েছেন।
দুর্ঘটনার বিষয়ে প্রথম টিভির চেয়ারম্যান মোহতাসিম বিল্লাহ বলেন, অটোরিকশা ও তার মোটরসাইকেলের সংঘর্ষে শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। তবে বড় ধরনের দুর্ঘটনা থেকে আল্লাহর অশেষ রহমতে তারা রক্ষা পেয়েছেন।
তিনি এক ফেসবুক পোস্টে বলেন, “আলহামদুলিল্লাহ, বড় একটি এক্সিডেন্ট থেকে রক্ষা পেয়েছি। আল্লাহর অশেষ রহমতে আমি এবং মিজানুর রহমান মিজান ভাই দুজনেই নিরাপদে আছি। জীবন-মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ।”
তিনি আরও বলেন, এই ঘটনা আবারও মনে করিয়ে দিয়েছে—একটি মুহূর্তই মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। আল্লাহ যেন সবাইকে সব ধরনের বিপদ-আপদ থেকে হেফাজত করেন—এমন দোয়া করেন তিনি।