কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বেহুলার চর গ্ৰামের কাচা রাস্তাটি দীর্ঘদিন ধরে কাদাজলে নিমগ্ন রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, স্কুল কলেজ পড়–য়া শিক্ষার্থীরা। এ ভোগান্তি নিরসনে নিজ অর্থায়নে ওই রাস্তাটি সংস্কার করলেন রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ওমর ফারুক নামের স্থানীয় এক ব্যক্তি। গত কয়েক দিন ধরে নিজেও কাজ করছেন নিরলসভাবে। জনপ্রতিনিধি ও প্রশাসনের অপেক্ষায় না থেকে নিজ উদ্যোগে জনকল্যাণে এগিয়ে আসেন ওমর ফারুক ।
তার এই উদ্যোগ স্থানীয় সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।
স্থানীয় রফিকুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল ইসলাম বলেন রাস্তাটির বেহাল দশার কারণে আমাদের চলাচলে খুব কষ্ট হতো। ফারুক ভাইয়ের এই মহতী উদ্যোগ আমাদের অনেক বড় উপকার করেছে। ব্যক্তিগত প্রচেষ্টায় সমাজের উন্নয়নমূলক কাজে এমন অংশগ্রহণ অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।