সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার
রাজধানী ঢাকা থেকে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরা এবং লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ।
সোমবার (১২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।
জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট গুলশান আরাকে আসামি করা হয়েছে। ওই মামলার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকেও গ্রেপ্তার করা হয়েছে।
তবে এ ঘটনায় মামলার বিস্তারিত তথ্য এবং গ্রেপ্তার দুই কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।