• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী শাখার চতুর্থতম প্রতিষ্ঠা বাষির্কী অনুষ্ঠিত

লিটন সরকার (রৌমারী) কুড়িগ্রাম প্রতিনিধি / ১০৮ Time View
Update : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা্ শাখার চতুর্থতম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রেসক্লাব,রৌমারী উপজেলা শাখার আয়োজনে রবিবার সকাল ১১ টার দিকে অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু করা হয়।

বাংলাদেশ প্রেসক্লাব রৌমারী উপজেলা শাখার অস্থায়ী কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে বাংলাদেশ প্রেসক্লাব, রৌমারী উপজেলা শাখার সভাপতি মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রেসক্লাবের সহ-সভাপতি এসএম মোমেন এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রধান অতিথি উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, বীরমুক্তিযোদ্ধা মো. আজিজুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী, সাবেক অধ্যক্ষ মো. হায়দার আলী, যুগ্ন আহাবায়ক মো. নুর আলম খান হিরো, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম রানা, সাংবাদিক মিজানুর রহমান মিনু ও ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ মো. বকুল হোসেন ঠিকাদারসহ রৌমারী ও রাজিবপুর উপজেলার সাংবাদিক বৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category