যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী ভ্যান ও নসিমনের সংঘর্ষে একই পরিবারের ২ ভাই বোন নিহত হয়েছে । এই ঘটনায় তিনজন আহত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলার মাগুরা ইউনিয়নের ফুলতলা এলাকায় কাউন্সিল রোডে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত ভাই বোনহলো মিশ্রীদেয়াড়া গ্রামের সাধন কুমারের পুত্র শোভন (১১) ও কন্যা দিশা (৪) জানা গেছে নিহত ভাই-বোনের। পিতা সাধন কুমার । তিনিযশোর ক্যান্টনমেন্ট কলেজে শিক্ষকতা করেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে স্ত্রী ও দুই সন্তানকে সাথে করে পূজা দেখার জন্য পিতা সাধন কুমারেরসাথে যায়, প্রতি মধ্যে তাঁদের বহনকারী ভ্যানটির সাথে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এবংএকপর্যায়ে নসিমনটি ভ্যানের ওপর উল্টে পড়ে। তার ফলে ঘটনাস্থলে ভাই বোনের মৃত্যু হয় ।
এ ঘটনায় সাধন কুমার ও তাঁর স্ত্রী আহত অবস্থায় এলাকাবাসী তাদেরকে ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়েছে বলে জানা গেছে।
নিহত ভাই বোনের লাশ ঝিকরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা দায়ের করা হয়েছে কিনা জানা যায়নি।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।