• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কুড়িগ্রাম প্রতিনিধি / ৪১ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আহসান হাবিবের বিরুদ্ধে জমির নামজারি ও দীর্ঘমেয়াদী খাজনা বাবদ ১১ লাখ টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় প্রতিকার চেয়ে ভুক্তভোগী মো. মিজানুর রহমান গত ২৬ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে উলিপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ও তাঁর অন্যান্য শরীকগণের মোট ৩৫ একর ৩১ শতক জমির নামজারি ও খাজনা পরিশোধ নিয়ে দলদলিয়া ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আহসান হাবিবের সাথে আলোচনা হয়। ওই সময় তহশিলদার ৩৬ বছরের বকেয়া খাজনা বাবদ ১১,০০,০০০ (এগারো লাখ) টাকা দাবি করেন। পরবর্তীতে ভুক্তভোগী ও তাঁর শরীকগণ সম্মত হয়ে ২০২২ সালের ১৪ মে থেকে বিভিন্ন কিস্তিতে মোট ১১ লাখ টাকা দলদলিয়া তহসিল অফিসে গিয়ে তহশিলদার আহসান হাবিবকে প্রদান করেন।

​অভিযোগে আরও উল্লেখ করা হয়, টাকা গ্রহণের পর তহশিলদার ওই টাকার কোনো সঠিক রসিদ বা সরকারি কোষাগারে জমা না দেখিয়ে মাত্র ১টি খতিয়ানের অবহেলার খাজনা পরিশোধ দেখিয়ে নামজারি সম্পন্ন করেন এবং বাকি ১১ লাখ টাকা আত্মসাৎ করে অন্যত্র বদলি হয়ে চলে যান। পরবর্তীতে ভুক্তভোগী জমির কাগজপত্রে গরমিল দেখতে পেয়ে তহশিলদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তাঁকে এড়িয়ে চলা হয়।

সম্প্রতি দলদলিয়া ভূমি অফিসে গিয়ে তহশিলদারের কাছে টাকা ফেরত চাইলে তিনি টাকা দিতে অস্বীকৃতি জানান এবং ভুক্তভোগী ও তাঁর সাথে থাকা লোকজনকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অফিস থেকে তাড়িয়ে দেন।

​এ বিষয়ে স্থানীয় সাক্ষী হিসেবে মো. আব্দুল মজিদ, মো. আব্দুল আজিজ, মো. আব্দুল জব্বার ও মো. আলমগীর হোসেনসহ অনেকের নাম উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগী পরিবার তহশিলদারের বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আত্মসাৎকৃত অর্থ ফেরত ও আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে দলদলীযা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বার আব্দুল হামিদ তহশিদারের ১১ লক্ষ টাকা খাজনা দেওয়ার নামে ১১ লক্ষ টাকা ভুক্তভোগীর কাছে নেওয়ার কথা সাংবাদিকদের কে জানিয়েছেন।

তাছাড়া ওঅতিরিক্ত দায়িত্ব সাহেবের আলগা ইউনিয়নে অতিরিক্ত দায়িত্ব পালন করে করেন উক্ত তহিলদার আহসান হাবীব উক্ত ইউনিয়নের গেন্ডার আলগা গ্রামের আব্দুল আজিজ সহ অনেক ভুক্তভোগী জানান অতিরিক্ত টাকা ছাড়া মিলছে না খাজনা।

অনলাইনে আবেদন করো ফায়দা আসছে না না মঞ্জুর করে বাতিল করে দিচ্ছেন তার প্রমাণ সাংবাদিকদের কাছে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category