• ঢাকা, বাংলাদেশ শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম
এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ নাগেশ্বরীতে তাস খেলার আসরে উপস্থিতি নিয়ে অপপ্রচারের অভিযোগ যুবশক্তি নেতার, পুলিশ বলছে তিনি নির্দোষ কুড়িগ্রাম জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উপদেষ্টা হলেন অ্যাডভোকেট নুর-উন-নাহার বেগম রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক বাকি ৪৫ হাজার টাকা যৌতুকের জন্য গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী-শাশুড়ি পলাতক কুড়িগ্রামে ইয়াবা-হেরোইনসহ আইনজীবী দম্পতি আটক পথ ভুলে উলিপুরের চাঁদনী বজরায় লালমনিরহাটের আব্দুল গফুর, স্বজনদের সন্ধান কামনা কুড়িগ্রামে শিশুদের পুষ্টিকর খাবার বিতরণ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার

রৌমারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে পাঁচ বছর বয়সী দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর বামনের চর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলেন রৌমারী উপজেলার চর বামনের চর গ্রামের নবীন চানের ছেলে মো. নাঈম (৫) একই গ্ৰামের সুরুজ মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ (৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় শিশু দুটি। পরে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে দ্রুত রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।পরে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শিশু দুটির মরদেহ নিজ নিজ বাড়িতে নিয়ে যায় তাদের পরিবার।

এ ঘটনায় নিহত শিশুদের পরিবারসহ পুরো এলাকায় শোকের মাতম চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category