• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
রৌমারীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড গণমাধ্যমকে দ্বিখণ্ডিত গণতন্ত্র ও সার্বভৌমত্বে আঘাত: থামাতে রংপুর সাংবাদিক ইউনিয়নের নিন্দা ও প্রতিবাদ এক-দুই বিষয়ে ফেল করলেও ডিসেম্বরেই আবার পরীক্ষার সুযোগ গোপালগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চালক নিহত গোপালগঞ্জে জাতীয় যুব দিবসের অনুষ্ঠান শুরু লং মার্চের পথসভায় জমায়াতের আমির বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণই জামায়াতের লক্ষ্য নাগেশ্বরীতে ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু হাসানুরের, এক লাখ টাকায় রফাদফার অভিযোগ ১১ দলের লংমার্চ আ.লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জ যা বললেন জামায়াত আমির নাগেশ্বরীর তিন কলেজে সবাই অকৃতকার্য এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২ শতাংশ, কমেছে ৬.৭১ শতাংশ

রৌমারীতে ফাঁসিতে ঝুলে এক নারীর আত্মহত্যা

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি / ৩২ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যা করেছে রেজেক বানু (৬০) নামের এক বৃদ্ধ মহিলা। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) সকালের দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ নারী একই ইউনিয়নের কলেজপাড়া গ্রামের ইয়ার চাঁন এর স্ত্রী বলে জানা গেছে।

পুলিশ, স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, রেজেক বানু দীর্ঘদিন থেকে মানষিক ভারসাম্যহীন রোগে ভোগছিলেন। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকায় সবার অজান্তে ঘরের ধরনার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে আশপাশের লোকজন ঘটনাটি জানতে পায় এবং দরজা ভেঙ্গে নারীর ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পায় ।

স্থানীয়রা পুলিশকে খবর দিলে তারা লাশ উদ্ধার করে থানায় আনে। তবে আত্মহত্যার কারন এখনও জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলী জানান, নিহত নারীর ছেলেটি সিলেটে থাকে এবং পুত্রবধূ গত চারদিন আগে তার বাবার বাড়িতে যায়। এসময় বাড়িতে কোন লোকজন ছিলো না।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category