বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কুড়িগ্রাম জেলা শাখার ৩১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গণিত শিক্ষক এম. রশিদ আলীকে সভাপতি এবং SAIF Ltd. Dhaka-এর পরিচালক মো. আরিফ বিন খন্দকার (অপু) কে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সোমবার (১ নভেম্বর) ঢাকায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদনপত্রে স্বাক্ষর করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আরিফুল ইসলাম জিয়া ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শহিদুল ইসলাম রাসেল।
কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাফিজ মাহবুবের সুপারিশের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে।
কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে অ্যাডভোকেট আসাদুল হক, সহসভাপতি হিসেবে মো. রেজাউল করিম ও মো. এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোজাম্মেল হক দুদু, আশিকুর রহমান আকাশ ও আব্দুল হাকিম দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রোকোনুজ্জামান কল্লোল, সহসাংগঠনিক সম্পাদক হিসেবে অ্যাডভোকেট মো. শহিদুল ইসলাম ও মো. মহির উদ্দিন, দপ্তর সম্পাদক মো. খাইরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মিজানুর রহমান, প্রচার সম্পাদক মো. নুরনবী মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিম্মা সরকার, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আমিনুল ইসলাম, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক রিশাদুজ্জামান রিশাদ, সমাজকল্যাণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোত্তালেব এবং যুব ও ক্রীড়া সম্পাদক হিসেবে মো. শামীম হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এ ছাড়া বিভিন্ন পেশার শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, উদ্যোক্তা ও সাবেক ছাত্রনেতাদের কমিটির নির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত এ কমিটির মাধ্যমে কুড়িগ্রাম জেলায় জাতীয়তাবাদী পেশাজীবী দলের সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারিত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।