মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর প্রথম সেমিফাইনালের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে লালমনিরহাট স্পোর্টিং ক্লাব। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে রাজারহাট শান্তিনগর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার গৌরব অর্জন করে দলটি।
খেলায় শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে লালমনিরহাট স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা। অন্যদিকে রাজারহাট শান্তিনগর ফুটবল একাদশও জয়ের লক্ষ্যে লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত গোলের ব্যবধান ঘোচাতে পারেনি।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়নুল ইসলাম শুভ, চেয়ারম্যান পদপ্রার্থী, চাকির পশার ইউনিয়ন পরিষদ।
খেলায় বিজয়ী লালমনিরহাট স্পোর্টিং ক্লাবকে অভিনন্দন জানিয়ে ফাইনাল ম্যাচের জন্য শুভকামনা জানিয়েছেন আয়োজক ও ক্রীড়াপ্রেমীরা।
খেলার মুল রেফারি মোঃ রেজাউল করিম (রেজা) ও সহকারী রেফারি হিসেবে রাব্বি ও সবুজ খেলাটি সুন্দর ভাবে শেষ করেন। এটা দিতে পারেন
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করেছে।
স্লোগান: মাদককে না বলি, খেলাধুলায় জীবন গড়ি।