• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফারাক্কার প্রভাব মোকাবিলায় পদ্মা-তিস্তা ব্যারাজ নির্মাণের আহ্বান রিজভীর ঢাকায় বিদেশে পাচারের উদ্দেশ্যে আটকে রাখা ১২ নারী উদ্ধার ভূরুঙ্গামারীতে ১৭টি ভারতীয় অবৈধ মোবাইলসহ রতন গ্রেফতার, চক্রের হোতা দাবি পুলিশের ৬ সালে পল্টনে হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে ভূরুঙ্গামারীতে বিক্ষোভ কুড়িগ্রামে জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উলিপুরে টাকা ছাড়া মিলছে না ভূমি সেবা ১১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কুড়িগ্রামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস পালিত গোপালগঞ্জ কাশিয়ানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ১ আহত ৩ গোপালগঞ্জে শিশু মুহিন হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন ভুরুঙ্গামারীতে ৪ লাখ টাকার অবৈধ ভারতীয় মোবাইল ফোনসহ যুবক গ্রেপ্তার

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলন

Reporter Name / ৮২ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ মে ২০২৬) পবিত্র ঈদুল আজহার দ্বিতীয় দিনে বিদ্যালয় মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সকাল ৯টায় প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পরে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বাঁশজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, পাথরডুবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রাক্তন ছাত্র আব্দুস সবুর, বাঁশজানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও প্রাক্তন ছাত্র কয়ছার আলী, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক আলহাজ্জ্ব সোহরাব আলী মন্ডল, এনসিপি ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক ও প্রাক্তন ছাত্র মাহফুজুল ইসলাম কিরণ, আয়োজনের উপদেষ্টা ও প্রাক্তন ছাত্র মুকুল সরকার এবং জিন্নাতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র লুৎফর রহমানসহ অন্যান্যরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম হোসেন ও ফজলুর রহমান।

বক্তারা তাদের বক্তব্যে স্কুল জীবনের নানা স্মৃতিচারণ করেন এবং শিক্ষার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ বিদ্যালয় থেকে পড়াশোনা করে অনেক শিক্ষার্থী দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রতিষ্ঠিত হয়েছেন। একই সঙ্গে এলাকার সামাজিক মূল্যবোধ, পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও উন্নয়ন নিয়েও আলোচনা করেন তারা।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category