• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ? গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান রনি গ্রেপ্তার আওয়ামী লীগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

টুঙ্গিপাড়া সরকারি কলেজের পূর্বের নামের ব্যানার টাঙালো ছাত্রলীগ

সাইফুল ইসলাম, গোপালগঞ্জ প্রতিনিধি / ২৮ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া সরকারি কলেজের নাম পরিবর্তন করে পূর্বের নাম ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ লেখা একটি ব্যানার টানিয়ে দিয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে কলেজের বাইরের অংশের দেয়ালে ব্যানার টাঙানো হয়। পরবর্তীতে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা।

ভিডিওতে দেখা যায়, বুধবার বেলা ১১ টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামছুল হক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফেমাস রহমানের নেতৃত্বে ১৫-২০ জন নেতাকর্মী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে গিয়ে তার সঙ্গে কথা বলছেন।

এসময় তারা অধ্যক্ষকে উদ্দেশ্য করে বলেন, ‘টুঙ্গিপাড়া সরকারি কলেজ’ নামটি অবৈধ অন্তর্বর্তীকালীন (ইউনূস) সরকারের দেওয়া নাম। আগামীতে কলেজের আগের নাম অর্থাৎ ‘সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ’ ব্যবহার করার জন্য অধ্যক্ষকে অনুরোধ করেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজের বাইরে বিভিন্ন রকম শ্লোগান দেন।

টুঙ্গিপাড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হুমায়ারা আক্তার বলেন, বেলা ১১ টার ছাত্রলীগের নেতাকর্মীরা কলেজে এসে পূর্বের নামের ব্যানার টাঙিয়ে দিয়েছে। এছাড়া দাপ্তরিক সমস্ত কাজে পূর্বের নাম ব্যবহার সহ আরো যেসব স্থানে টুঙ্গিপাড়া সরকারি কলেজ লেখা আছে সেগুলো পরিবর্তন করতে বলেছেন। তবে তারা কোন প্রকার ভাঙচুর করেনি।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম বলেন, এবিষয়ে কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে কেউ কিছু জানায়নি। খোঁজ খবর নিয়ে বিস্তারিত জানাতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category