• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় আ. লীগের সহিংসতা সর্বশেষ আপডেট গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ? গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফটকে পূর্বের নামসংবলিত সাইনবোর্ড টাঙালেন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলার আশঙ্কায় টুঙ্গিপাড়া থানা ছাড়লেন পুলিশ সদস্য উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে চার নেতার পদত্যাগ কুড়িগ্রামের নাগেশ্বরীতে বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা আসাদুজ্জামান রনি গ্রেপ্তার আওয়ামী লীগের বিরুদ্ধে কুড়িগ্রাম জেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইরান যুদ্ধ নিয়ে যা বললেন ট্রাম্প

গোপালগঞ্জে এম পি ডঃ বাবরের ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ

লুৎফর সিকদার (নিজস্ব প্রতিনিধি) গোপালগঞ্জ / ২৫ Time View
Update : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি, ব্যক্তিগত কার্যালয় এবং মালিকানাধীন ক্লিনিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। জেলা শহরের থানাপাড়া এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রে জানা গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপালগঞ্জ শহরের থানাপাড়া এলাকায় অবস্থিত সংসদ সদস্য ডা. কে এম বাবরের বাড়ি এবং তাঁর মালিকানাধীন ‘আরাফ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে’ এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

হামলাকারীরা আরাফ ক্লিনিকের নিচতলায় অবস্থিত এমপির ব্যক্তিগত কার্যালয় থেকে আসবাবপত্র ও অন্যান্য মালামাল বাইরে বের করে সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।

নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ওমর ফারুক খানসহ সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী এই ঘটনায় অংশ নেন। হামলাকারীরা এ সময় ফেসবুক লাইভে এসে স্লোগান ও উল্লাস প্রকাশ করেন বলেও জানা গেছে।

অগ্নিসংযোগ ও আতঙ্কের জেরে আরাফ ক্লিনিকে চিকিৎসাধীন রোগীরা নিরাপদ আশ্রয়ের খোঁজে ক্লিনিক ছেড়ে অন্যত্র চলে যান। তাৎক্ষণিকভাবে এই ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category