• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম
ইউক্রেইনযুদ্ধ বন্ধে উদ্যোগী ইউরোপ, রাশিয়ার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা রাজনৈতিক উত্তেজনার পর টুঙ্গিপাড়ায় ফিরছে স্বস্তির পরিবেশ স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো ১১ হাজার টাকা গোপালগঞ্জে আওয়ামী লীগের সহিংসতা এমপি সেলিমের বাড়ি ও মুকসুদপুর থানায় আগুন গোপালগঞ্জ-০১ আসনের এমপির বাড়ি মুকসুদপুর থানা ও গ্রামীন ব্যাংকে আগুন কুড়িগ্রামের ৭৩ ইউনিয়নে চার ধাপে ভোট, প্রথম ধাপে ৩ উপজেলা যায়যায়দিন ও প্রথম টিভির গুরুত্বপূর্ণ কাজে ঢাকা সফরে জেলা প্রেসক্লাব সভাপতি অনিরুদ্ধ রেজা খাসজমি ব্যক্তিমালিকানা নামজারির অভিযোগে আলোচিত আরিফুল ভূরুঙ্গামারীর ইউএনও দুই ডিআইজিসহ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

যুক্তরাষ্ট্রের ১০টি পরমাণু বোমাই যথেষ্ট, ৪ হাজারের প্রয়োজন নেই: ট্রাম্প

আন্তর্জাতিক ডেক্স / ২৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্রের অস্ত্রাগারে মজুত থাকা ৪ হাজার পরমাণু বোমার কোনো প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির জন্য মাত্র ১০টি পারমাণবিক অস্ত্রই যথেষ্ট বলে জানিয়েছেন তিনি।

বুধবার (১৮ নভেম্বর) চীনের শেনজেন শহরে পৌঁছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিস) সম্মেলনে যোগ দিতে তিনি সেখানে অবস্থান করছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন নিজেদের পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংস করতে সম্মত হোক, এমনটাই তিনি চান। এই তিন পরাশক্তির মধ্যে পারমাণবিক নিরস্ত্রীকরণ বা অস্ত্র হ্রাস সংক্রান্ত একটি চুক্তি নিয়ে আলোচনা করতে তিনি আগ্রহী বলে ইঙ্গিত দেন।

পরমাণু অস্ত্রের মজুতের হিসাব তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ৪ হাজার পারমাণবিক অস্ত্র রয়েছে। এ ছাড়া রাশিয়ার কাছে ৩ হাজার ৮০০টি এবং চীনের কাছে ৪০০ থেকে ৫০০টি অস্ত্র আছে।

ট্রাম্প জানান, পরমাণু অস্ত্র মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্র শীর্ষে এবং রাশিয়া দ্বিতীয় অবস্থানে রয়েছে। চীন তৃতীয় অবস্থানে থেকে রাশিয়ার চেয়ে অনেক পিছিয়ে থাকলেও দেশটি বর্তমানে পুরোদমে পরমাণু অস্ত্র তৈরির কাজ চালিয়ে যাচ্ছে।

চীন যেন অস্ত্র তৈরি না করে, সে প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ‘সত্যি বলতে, আসলে তো মাত্র ১০টি থাকলেই যথেষ্ট। ৪ হাজার অস্ত্রের কোনো প্রয়োজনই নেই।’ তবে অস্ত্র কমানোর এই কাজটি যুক্তরাষ্ট্র ও অন্য দেশগুলোর জন্য অত্যন্ত কঠিন বলেও তিনি স্বীকার করেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এপিস সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিন। এ দিন ট্রাম্প, পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক অস্ত্র হ্রাসের বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category