• ঢাকা, বাংলাদেশ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামে পুলিশের অভিযানে ভারতীয় অলিভ অয়েল জব্দ ফুলবাড়িতে একসময় জমিদারদের রাজত্ব, আজ ধ্বংসের পথে নাওডাঙ্গা জমিদারবাড়ি রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস পালিত পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ ‘দেশ থেকে বিশ্বমঞ্চ’ স্লোগানে সেন্ট্রাল টিভি’র নেতৃত্বে তরুণ গণমাধ্যম উদ্যোক্তা নিরব ইসলাম শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ও সুন্দর ক্যাম্পাসের ভূয়সী প্রশংসায় ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, আহত ১০ আওয়ামী লীগ সন্ত্রাসী দল, সরকারি ও বিরোধী দলের মিলে চিরতরে নিষিদ্ধ করা হবে: প্রতিমন্ত্রী আলম মানুষ কেন ধীরে ধীরে কাছের মানুষদের থেকে দূরে সরে যায়?

নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি শামীম ওসমানের ক্যানসারের চতুর্থ স্টেজ শনাক্ত

অনলাইন ডেস্ক / ২১ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমান। তিনি জানিয়েছেন, তার ক্যানসার চতুর্থ স্টেজে পৌঁছেছে।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে একটি অনলাইন টকশোতে অংশ নিয়ে নিজের শারীরিক অসুস্থতার কথা প্রকাশ করেন তিনি।

নিজের অসুস্থতার বিষয়ে শামীম ওসমান বলেন, “আমি অসুস্থ, ক্যানসার হয়েছে।” নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে তিনি আরও বলেন, “আমি কয়দিন বাঁচব, আমি জানি না।”

এ সময় তিনি জানান, তার ক্যানসার চতুর্থ স্টেজে রয়েছে।

একই টকশোতে নারায়ণগঞ্জের রাজনৈতিক পরিস্থিতি, সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর কারাভোগ, আওয়ামী লীগের সাংগঠনিক দুর্বলতা এবং বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়েও কথা বলেন শামীম ওসমান।

সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে কথা না বলেও আইভী কারাভোগ করেছেন। মেয়র নির্বাচিত হওয়ার পর তিনি নিজেকে সবার মেয়র হিসেবে পরিচয় দিয়েছিলেন। বিএনপি কিংবা জামায়াতের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য না দিলেও তাকে নয় মাস কারাগারে থাকতে হয়েছে বলে মন্তব্য করেন শামীম ওসমান।

নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা প্রসঙ্গে তিনি বলেন, একসময় গোপালগঞ্জের চেয়েও নারায়ণগঞ্জ আওয়ামী লীগ শক্তিশালী ছিল। তবে কেন্দ্রীয় নেতৃত্বের ভুল সিদ্ধান্ত, পকেট কমিটি এবং কোটাভিত্তিক রাজনীতির কারণে দলটি দুর্বল হয়ে পড়েছে।

তার মতে, কেন্দ্রীয় নেতৃত্বের ব্যর্থতা ও বিভাজনের রাজনীতি নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি কমে যাওয়ার অন্যতম কারণ।

বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেন শামীম ওসমান। আগামী ডিসেম্বরের মধ্যে বিএনপিকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের মুখোমুখি হতে হবে বলে তিনি পূর্বাভাস দেন।

এ ছাড়া নিজের বাসায় আগুন দেওয়ার ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি। ওই ঘটনায় বাসার ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category