• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নে আলোচনা সভা কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা রাজনৈতিক উত্তাপে অনিদ্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩ শ্রমিকলীগ নেতা আটকের পর ভূরুঙ্গামারী থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন নারী

চট্টগ্রামে যুবদলের মিছিলে যুবলীগের হামলা, আহত ১০

নিজস্ব প্রতিবেদক / ২৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়িতে বিএনপির অঙ্গসংগঠন যুবদলের সন্ত্রাসবিরোধী মিছিলে হামলার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় যুবদলের অন্তত ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন। হামলার সময় তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়া এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগও উঠেছে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলার নানুপুর ইউনিয়নের কিপাইত নগর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিকেল ৪টার দিকে নানুপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে প্রায় ২০টি মোটরসাইকেল নিয়ে একটি সন্ত্রাসবিরোধী মিছিল বের করা হয়। মিছিলটি বিনাজুরী আমতলী ও কিপাইত নগর লম্বা টিলা বাজার প্রদক্ষিণ করে শাহী মুহাম্মদ চৌধুরী মসজিদ এলাকায় পৌঁছালে হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের একদল নেতাকর্মী মিছিলটির ওপর অতর্কিত হামলা চালায়। এতে যুবদলের ৮ থেকে ১০ জন নেতাকর্মী আহত হন। এ সময় তিনটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

আহতদের মধ্যে আজিজ, হোসেন মঞ্জু, আকিব, ইয়ামিনি ও বখতিয়ারের নাম জানা গেছে। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে, হামলার খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনার প্রতিবাদে বিএনপি ও যুবদলের শতাধিক নেতাকর্মী জড়ো হয়ে স্থানীয় যুবলীগ নেতা নুরুল করিমের বাড়ির সামনে বিক্ষোভ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category