• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনাম
নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নে আলোচনা সভা কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা রাজনৈতিক উত্তাপে অনিদ্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩ শ্রমিকলীগ নেতা আটকের পর ভূরুঙ্গামারী থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা টিকটকে প্রধানমন্ত্রীকে কটূক্তি, পুলিশ আসছে শুনেই জানালা ভেঙে পালালেন নারী

শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান ও সুন্দর ক্যাম্পাসের ভূয়সী প্রশংসায় ভূরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ

মোঃ হাসান মাহমুদ জয়, কুড়িগ্রাম / ২৪ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট ডিগ্রি কলেজ পরিদর্শন করেছেন ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ। এ সময় তিনি শিক্ষার্থীদের জীবনের বড় স্বপ্ন দেখার আহ্বান জানান, কলেজের দৃষ্টিনন্দন পরিবেশের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের জন্য মাত্র ২০ টাকায় দুপুরের খাবারের ব্যতিক্রমী উদ্যোগকে আন্তরিক সাধুবাদ জানান।

সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে তিনি কলেজে পৌঁছালে কলেজের অধ্যক্ষ বাবুল আক্তার তাঁকে উষ্ণ অভ্যর্থনা ও স্বাগত জানান। পরিদর্শনের শুরুতে তিনি কলেজের শিক্ষক ও কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং পারস্পরিক মতবিনিময় করেন। এরপর কলেজ অডিটোরিয়ামে শিক্ষার্থীদের নিয়ে একটি প্রাণবন্ত মোটিভেশনাল ক্লাস পরিচালনা করেন ওসি এম আর সাঈদ।

মোটিভেশনাল ক্লাসে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে তিনি বলেন, জীবনে বড় স্বপ্ন দেখতে হবে; তবে শুধু স্বপ্ন দেখলেই চলবে না, সেই স্বপ্ন বাস্তবায়নে সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করতে হবে। লক্ষ্য পূরণে কঠোর পরিশ্রম, অধ্যাবসায়, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি শিক্ষার্থীদের কেমন স্বপ্ন দেখা উচিত এবং কীভাবে পরিকল্পিত প্রচেষ্টা ও ধৈর্যের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব—সে বিষয়ে বিস্তারিত ধারণা ও দিকনির্দেশনা প্রদান করেন ওসি এম আর সাঈদ।

পরিদর্শনকালে তিনি অবগত হন যে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য মাত্র ২০ টাকায় দুপুরের খাবারের এক ব্যতিক্রমী ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীদের কল্যাণে নেওয়া এমন মানবিক ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগের জন্য কলেজের অধ্যক্ষ বাবুল আক্তারের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁকে সাধুবাদ জানান তিনি।

কলেজের দৃষ্টিনন্দন, শিক্ষাবান্ধব ও বিনোদনমূলক পরিবেশ দেখেও অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন ওসি এম আর সাঈদ। তাঁর মতে, রঙিন ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই ক্যাম্পাসটি শিক্ষার পাশাপাশি নান্দনিকতারও এক অনন্য উদাহরণ। ক্যাম্পাসে সুন্দর পাঠাগার, স্মৃতিস্তম্ভ, পানির ফোয়ারা, কৃত্রিম ঝরনা এবং কলেজ মসজিদ রয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের সুবিধার্থে সাইকেল ও মোটরসাইকেল রাখার জন্য রয়েছে পৃথক গ্যারেজ। দেবদারু গাছের সারি এবং নানা জাতের রঙিন ফুলে সাজানো চত্বর পুরো ক্যাম্পাসের পরিবেশকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে।

পাশাপাশি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে মনীষীদের শিক্ষণীয় ও অনুপ্রেরণামূলক বাণী এবং দৃষ্টিনন্দন রঙিন আলোকসজ্জা পরিবেশকে ভিন্ন মাত্রা দিয়েছে বলে উল্লেখ করেন তিনি। পুরো ক্যাম্পাস ও প্রতিটি শ্রেণিকক্ষ সিসিটিভি ক্যামেরার আওতায় থাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার বিষয়টিও তাঁর বিশেষ প্রশংসা কুড়ায়। সব মিলিয়ে ক্যাম্পাসের এমন ব্যতিক্রমী সৌন্দর্য ও শিক্ষাবান্ধব পরিবেশকে অনন্য উল্লেখ করে প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষের প্রতি গভীর কৃতজ্ঞতা ও প্রশংসা জানান ওসি এম আর সাঈদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category