• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নে আলোচনা সভা কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা রাজনৈতিক উত্তাপে অনিদ্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩ শ্রমিকলীগ নেতা আটকের পর ভূরুঙ্গামারী থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা

চুলা জ্বালাতেই ভয়াবহ আগুন, ফতুল্লায় স্বামীর মৃত্যু; আইসিইউতে স্ত্রী

ফতুল্লা, নারায়ণগঞ্জ / ৩০ Time View
Update : রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নারায়ণগঞ্জের ফতুল্লায় আবাসিক ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে সৃষ্ট আগুনে দগ্ধ হয়ে শাহিন (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্ত্রী লিমা পারভীন (২৬) গুরুতর দগ্ধ হয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। একই ঘটনায় দগ্ধ আরও দুজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

রোববার (২২ নভেম্বর) ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যু হয়। তার শরীরের ৬৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

অন্যদিকে, তার স্ত্রী লিমা পারভীনের শরীরের প্রায় ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, শাহিন ও তার স্ত্রীর শ্বাসতন্ত্রও ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমানে লিমা পারভীনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে শনিবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় আসলাম মিয়ার চারতলা ভবনের নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে শাহিন ও তার স্ত্রীসহ মোট চারজন দগ্ধ হন।

অন্য দুই দগ্ধ ব্যক্তি হলেন হোসেন (২৮) ও শাহেদ (২৪)। তাদের মধ্যে হোসেনের শরীরের ১২ শতাংশ এবং শাহেদের শরীরের ৩ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে জানা গেছে, ফ্ল্যাটের রান্নাঘরের চুলার গ্যাসের সুইচ খোলা থাকায় রাতে গ্যাস বের হয়ে ঘরের ভেতরে জমতে থাকে। ওই এলাকায় রাতে গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় গ্যাস বের হওয়ার পর ভেতরেই জমে ছিল।

পরে ভোরে গ্যাস সরবরাহ চালু হলে চুলা জ্বালানোর চেষ্টা করা হয়। এ সময় ফ্ল্যাটে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং চারজন দগ্ধ হন।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ফ্ল্যাটের দরজা-জানালা বন্ধ থাকায় বের হওয়া গ্যাস ভেতরে জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সময় সেই গ্যাস থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

চিকিৎসাধীন অবস্থায় শাহিনের মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, গুরুতর দগ্ধ তার স্ত্রী এখনো আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category