• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জে গুজব নিয়ে সতর্কতা ও নিরাপত্তা জোরদার নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নে আলোচনা সভা কুড়িগ্রামের ১৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ২ কোটি ২৮ লাখ টাকার বরাদ্দ অনুমোদন কুড়িগ্রামে উৎসর্গ নার্সিং ইনস্টিটিউটে র‍্যাগ ডে উদযাপন, বিদায় নিলেন ৪র্থ ব্যাচের শিক্ষার্থীরা রাজনৈতিক উত্তাপে অনিদ্দিষ্ট কালের জন্য ক্লাস-পরীক্ষা স্থগিত, গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত মাটির স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে কুড়িগ্রামে কৃষক সেমিনার অনুষ্ঠিত শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন, বেনাপোল সীমান্তে বিজিবির কঠোর সতর্কতা ঢাকায় কবি নজরুল সরকারি কলেজের সামনে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ৩ শ্রমিকলীগ নেতা আটকের পর ভূরুঙ্গামারী থানা থেকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে আকাশে তারার চেয়ে স্যাটেলাইটই বেশি, উদ্বেগে জ্যোতির্বিজ্ঞানীরা

নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়নে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, নাগেশ্বরী (কুড়িগ্রাম) / ১০ Time View
Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

নবায়নযোগ্য শক্তির প্রসার এবং জ্বালানি সংকট মোকাবিলায় কুড়িগ্রামের নাগেশ্বরীতে ‘জাতীয় রুফটপ সোলার কর্মসূচি’ বাস্তবায়ন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) নাগেশ্বরী উপজেলা প্রশাসন ও কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

নাগেশ্বরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা এবং স্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, জ্বালানি সংকট নিরসন ও পরিবেশবান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকারি-বেসরকারি ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপন অত্যন্ত জরুরি। এ কর্মসূচিকে সফল করতে স্থানীয় পর্যায়ে উদ্যোক্তা তৈরি এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় জানানো হয়, জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় নিজ জেলাতেই ‘রুফটপ সোলার সার্ভিস প্রোভাইডার’ হিসেবে তালিকাভুক্ত হওয়ার বিশেষ সুযোগ পাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। এ ক্ষেত্রে নিজ জেলায় নিবন্ধিত ব্যবসায়ীরা আবেদনের মূল্যায়নে সর্বোচ্চ ৪০ নম্বর বাড়তি সুবিধা পাবেন। এ ছাড়া সোলার স্থাপনের পূর্ব অভিজ্ঞতা না থাকলেও ‘নতুন উদ্যোক্তা’ হিসেবে ১০ নম্বর পাওয়ার সুযোগ রাখা হয়েছে।

সংশ্লিষ্টরা আরও জানান, বড় বিনিয়োগ বা প্রযুক্তিগত দক্ষতা কম থাকলে অভিজ্ঞ সোলার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে কাজ করার পাশাপাশি গ্রাহকের ছাদ ভাড়া নিয়েও সোলার প্রকল্প বাস্তবায়ন করা যাবে। আগ্রহী উদ্যোক্তাদের হালনাগাদ ট্রেড লাইসেন্স, টিআইএন (TIN) সার্টিফিকেট, হালনাগাদ ট্যাক্স সার্টিফিকেট এবং ন্যূনতম ১০ লাখ টাকার ব্যাংক সলভেন্সি সনদসহ মাত্র ৫০০ টাকা ফি দিয়ে নিজ জেলার বিদ্যুৎ বিতরণ অফিসে আবেদন করতে হবে।

আবেদন যাচাই-বাছাই শেষে নির্বাচিত প্রতিষ্ঠানগুলো সরকারিভাবে তালিকাভুক্ত হবে, যার মেয়াদ থাকবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। সভায় নাগেশ্বরীসহ পুরো জেলায় নবায়নযোগ্য জ্বালানির এই উদ্যোগ সফল করতে স্থানীয় উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category