• ঢাকা, বাংলাদেশ বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম
জামায়াতের বাধার মুখেও সাঁথিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন ‘রাত ১২টায় দেখা করলেই ফ্যামিলি কার্ড’—অভিযোগে আলোচনায় বিএনপি নেতা জলাভূমি নির্ভর প্রাণী অভয়ারণ্য’ ঘোষিত বিলকুমারি-বিলজোয়ানার কার্যকর সুরক্ষার দাবি নেত্রকোণা সমাজসেবা কার্যালয়ের লিফটে আটকে পড়া ৭ শিক্ষার্থী উদ্ধার কুড়িগ্রামের সারডোব ও দক্ষিণ বড়লইয়ে ভয়াবহ নদীভাঙনে কেউ তৃতীয়বার- কেউ চতুর্থবার ঘর হারানোর শঙ্কায় পরিবারগুলো। মানবপাচার রোধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ জোরদার, IOM-এর সঙ্গে অংশীদারিত্ব আরও গভীর করার বার্তা স্বরাষ্ট্রমন্ত্রীর কুড়িগ্রামে দুই দিনে ৪৮৯ পিস ইয়াবাসহ গ্রেফতার- ৩, চিলমারীতে ব্রহ্মপুত্রে ভাঙ্গন রোধে দ্রুত স্থায়ী বাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন ৪০ বিঘার মাছের খামারে বদলে দিচ্ছেন সম্ভাবনার গল্প: সফল উদ্যোক্তা রতন রেজাউল সন্ধ্যার মধ্যে ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন ও ভরণপোষণ না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

ময়মনসিংহ প্রতিনিধি / ১৪ Time View
Update : সোমবার, ২০ জুলাই, ২০২৬

বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের অবসরপ্রাপ্ত সৈনিক মো. মঞ্জুরুল হকের বিরুদ্ধে প্রতারণা, যৌতুক দাবি, শারীরিক নির্যাতন, চিকিৎসাসংক্রান্ত অনিয়ম, সন্তানদের ভরণপোষণ না দেওয়া এবং জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তাঁর প্রাক্তন স্ত্রী মোছা. জেসমিন আক্তার ডলি।

রোববার (১৯ জুলাই) ময়মনসিংহের গৌরীপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিন কন্যাসন্তানকে সঙ্গে নিয়ে লিখিত বক্তব্য উপস্থাপন করেন তিনি। এ সময় চার সন্তানের ভবিষ্যৎ সুরক্ষা এবং অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে জেসমিন আক্তার ডলি দাবি করেন, ১৯৯৯ সালে যশোর সেনানিবাস এলাকায় চিকিৎসার সূত্রে পরিচয়ের পর কৌশলে তাকে বিয়ে করা হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন তিনি। এছাড়া দুটি গর্ভপাত করানো, চিকিৎসার নামে অনিয়ম, স্থায়ী বন্ধ্যাত্বকরণ এবং একটি ডেন্টাল ক্লিনিকে বেআইনিভাবে চিকিৎসা দেওয়ার অভিযোগও তোলেন।

তিনি আরও অভিযোগ করেন, চার কন্যাসন্তানের ভরণপোষণের দায়িত্ব পালন না করে অভিযুক্ত ব্যক্তি দ্বিতীয় বিয়ে করেছেন। একই সঙ্গে তাঁর নামে থাকা ৩৫ শতাংশ জমি দখলের চেষ্টা এবং বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগও করেন।

সংবাদ সম্মেলনে জেসমিন আক্তার ডলি প্রশাসনের কাছে নিজের ও সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এ বিষয়ে অভিযুক্ত মো. মঞ্জুরুল হকের বক্তব্য জানতে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই অভিযোগগুলোর বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, উপস্থাপিত অভিযোগগুলো সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর দাবি। এসব অভিযোগের সত্যতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিশ্চিত হওয়া সাপেক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category