নেত্রকোণা সমাজসেবা অধিদপ্তরের ৬তলা ভবনের লিফটে আটকে যাওয়া ৭শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সমাজসেবা অধিদপ্তরের ৪র্থ তলায় যান্ত্রিক ত্রুটির কারণে এঘটনা ঘটে বলে জানায় ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান।
উদ্ধার হওয়া শিক্ষার্থীরা হলেন- মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েল (১৭) ও সিয়াম (১৭)। তারা সমাজসেবা অধিদপ্তরের একটি প্রশিক্ষণে অংশ নিতে ভবনটিতে গিয়েছিলেন।