কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে বাঁধ রক্ষা ও ডান তীর রক্ষা বাঁধের ভাঙ্গন ঠেকাতে স্থায়ী সিসি ব্লোক বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ সকাল ১১ টায় উপজেলার কাঁচকোল – সরকটারী এলাকায় ময়নার খামার যুব সংঘ ও এলাকাবাসীর ব্যনারে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। এতে অংশ নেন স্থানীয় ৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক সতাধিক শিক্ষার্থী।
মানববন্ধনে বক্তব্য দেন ময়নারখামার যুব সংঘের উপদেষ্টা, নিহারীকা সারমিন দিপী, সভাপতি মোঃ মুকুল মন্ডল, সহ-সভাপতি মোঃ মঞ্জু মিয়া এছাড়াও বক্তব্য রাখেন ফকিরের হাট এম সিনিয়র আলিম মাদ্রাসার সুপার মাও: সমসের আলি। প্রমুখ্য ||
স্থানীয় সুত্র জানায়, ফকিরের হাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশ সম্প্রতি ব্রহ্মপুত্রের ডান তীরে রক্ষা বাঁধে ব্যপক ধস ও ফাটল দেখা দিয়েছে। শুধু চলতি মাসেই চার দফায় প্রায় ২০০ মিটার ব্লোক পিচিং নদী গর্ভে বিলিযন হয়েছে এবং প্রায় দের কিলোমিটার এলাকায় ফাটল সৃষ্টি হয়েছে।
কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডে ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়া দাবিতে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আয়োজকরা।