কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় অসহায় এক বৃদ্ধার জন্য নতুন টিনের ঘর নির্মাণ করে দিয়েছে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন। ঘর হস্তান্তরের পাশাপাশি তার পরিবারের হাতে খাদ্যসামগ্রীও তুলে দেওয়া হয়।
জানা যায়, উপজেলার আনছারহাট ডাকঘরের অধীন তেলিয়ানীর পাড় এলাকার বাসিন্দা খোতেজা বেওয়া (স্বামী: মৃত উমর আলী) দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করছিলেন। বিষয়টি জানতে পেরে মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন তার জন্য একটি নতুন ও নিরাপদ টিনের ঘর নির্মাণের উদ্যোগ নেয়।
নতুন ঘর পেয়ে খোতেজা বেওয়া ও তার পরিবারের সদস্যরা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। তারা ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।
ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. মতিয়ার রহমান, মো. জাহাঙ্গীর, মো. নাজির হোসেন মাস্টার, মুফতি জামাল উদ্দীন, মো. সেলিম, মো. হাফিজুর রহমান, মো. বাবু, মো. গোলাম মোস্তফা, মো. মাহাবুব রহমান, মো. লেবু (সাংবাদিক), মো. আব্দুর রহিম লিটন, মো. নাছিমুল হক, মো. মিজানুর রহমান মিজান (সাংবাদিক), মো. আশিক, মো. আসাদুজ্জামান আসাদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ফাউন্ডেশনের সদস্যরা।
ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের প্রধান লক্ষ্য। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।