• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
রাজারহাটে ‘বিজ্ঞ আমলী আদাল’তের নোটিশে পলাতক আসামিকে ৩ নভেম্বরের মধ্যে হাজিরের নির্দেশ গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি গোপালগঞ্জে মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ এসি ল্যান্ড ছাড়া দীর্ঘ দিন গোপালগঞ্জ সদরে ভূমি সেবায় চরম ভোগান্তি, দ্রুত পদায়নের দাবি কুড়িগ্রামে ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন কুড়িগ্রামে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ১ গোপালগঞ্জ শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আওয়ামী লীগ নেতার স্বেচ্ছায় পদত্যাগ: গোপালগঞ্জ জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারী ও সোনাহাটে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

আকাশ-কেবির নেতৃত্বে কুবির সনাতন বিদ্যার্থী সংসদ

কুবি প্রতিনিধি / ১৩ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সংগঠন ‘সনাতন বিদ্যার্থী সংসদ’ এর ২০২৬-২৭ সেশনের আংশিক কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ২০২২- ২৩ শিক্ষাবর্ষের আইন বিভাগের শিক্ষার্থী শ্রী আকাশ পাল এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন একই শিক্ষাবর্ষের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শ্রী কেবি জর্জ রায় নির্বাচিত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী রাখাল দেবনাথ রনি ও সাধারণ সম্পাদক শ্রী পরিমল চন্দ্র রায় রানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও উক্ত কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী কর্ণ চন্দ্র আচার্য,
কার্যালয় বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন শ্রীমতী অদিতি পাল, ধর্মচক্র বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী সঞ্জয় তালুকদার, প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রীমতী শ্রাবন্তী সরকার পূজা এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শ্রী বন্ধন রায়।

এবিষয়ে সাধারণ সম্পাদক কেবি জর্জ রায় বলেন, ‘সনাতন ধর্ম, সংস্কৃতি ও ঐতিহ্যকে ধারণ করে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা এবং সংগঠনের আদর্শকে এগিয়ে নেওয়াই হবে আমার প্রধান লক্ষ্য। এ পথচলায় সকলের সহযোগিতা ও আশীর্বাদ কামনা করছি। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সনাতন বিদ্যার্থী সংসদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা আরও সুন্দর ও ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখি।’

এবিষয়ে সভাপতি আকাশ পাল বলেন, ‘এই নতুন পদবী আমার জন্য কেবল একটি দায়িত্ব নয় বরং সাধারণ শিক্ষার্থীদের সেবা করা এবং আমাদের সনাতনী ঐতিহ্য, সংস্কৃতি ও নৈতিক মূল্যবোধকে এগিয়ে নেওয়ার এক পরম সৌভাগ্য। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একা কোনো বড় কাজ অর্জন সম্ভব নয়। আমাদের পুরো দল, সম্মানিত শিক্ষকবৃন্দ, অগ্রজ ও সহপাঠীদের যৌথ প্রচেষ্টায় আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।’

উল্লেখ্য, এ কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category