• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ভূরুঙ্গামারীতে মুদি ব্যবসায়ীকে মারধর প্রায় দের লক্ষ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ কুড়িগ্রামে না জানিয়ে পদ দেওয়ার অভিযোগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ থেকে সাজ্জাদ হোসেনের পদত্যাগ ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনাও নব নির্বাচিত সভাপতি বরন ও আলোচনা সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারী চা আড্ডায় মুন্সীগঞ্জ থেকে তরুণী এনে গণধর্ষণ অভিযোগে গ্রেফতার ১ খেলা মানুষকে পবিত্র ও মহান করে: ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত রৌমারীতে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে নিহত ১, আহত ১২ কুড়িগ্রামে বিএনপি নেতার চাপে শিক্ষক বদলি তালিকা পরিবর্তন সংবাদ প্রকাশের পর তিন বোনের পাশে উপজেলা প্রশাসন তিস্তা মহা পরিকল্পনা আমার জীবন সংগ্রামের একটি অংশ; ত্রাণ ও দুর্যোগমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

ইংল্যান্ড ম্যাচে নীল জার্সি পরতে চায় আর্জেন্টিনা, কারণ কী?

অনলাইন ডেস্ক / ১০৯ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। আগামী বুধবার আটলান্টায় সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ড। ম্যাচটি ঘিরে উত্তেজনার মধ্যেই ফিফার কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

আর্জেন্টিনা দলের ঘনিষ্ঠ ক্রীড়া সাংবাদিক গ্যাস্তোন এদুল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সি পরে খেলতে চেয়েছে আর্জেন্টিনা। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত অনুমোদন দেয়নি ফিফা। মঙ্গলবার সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন তিনি।

এই অনুরোধের পেছনে রয়েছে ঐতিহাসিক স্মৃতি। বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি স্মরণীয় জয়ই এসেছে নীল জার্সিতে। ১৯৮৬ সালের কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র ম্যাচে নীল জার্সি পরেছিল আর্জেন্টিনা। এছাড়া ১৯৯৮ সালের বিশ্বকাপে টাইব্রেকারে ইংল্যান্ডকে বিদায় দেওয়ার ম্যাচেও তারা খেলেছিল একই জার্সিতে। অন্যদিকে ১৯৬২ ও ১৯৬৬ সালের বিশ্বকাপে আকাশি-সাদা জার্সি পরে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়েছিল আর্জেন্টিনা। সেই সুখস্মৃতি ও কুসংস্কারের মিশেলেই আবারও নীল জার্সি পরতে আগ্রহী দলটি।

তবে শুধু ইতিহাস নয়, এর পেছনে রয়েছে বাস্তব কারণও। ফিফার সূচি অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ড ‘হোম টিম’ হিসেবে খেলবে এবং তাদের ঐতিহ্যবাহী সাদা জার্সি পরবে। ফলে আর্জেন্টিনার জন্য অ্যাওয়ে কিট বা নীল জার্সি পরা নিয়মসঙ্গত ও যৌক্তিক।

ফিফার অনুমোদন মিললে আগামী বুধবার আটলান্টার সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নীল জার্সিতেই মাঠে নামতে পারেন লিওনেল মেসিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category