কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের মধ্য বজরা এলাকায় ঈদের দাওয়াত খেতে এসে বাড়ির গেটের ছাদ ধসে এক ১১ বছর বয়সী শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে আসে ওই শিশু। বাড়ির গেটের নিচে অবস্থানকালে হঠাৎ করেই গেটের ওপরের ছাদের একটি অংশ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়।
পরিবারের সদস্য ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে।
নিহত শিশুর বয়স ১১ বছর বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী ঘটনাস্থলে ভিড় জমায়। অনেকেই বাড়ির গেটের দুর্বল নির্মাণ ও রক্ষণাবেক্ষণের অভাবকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন।
স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানা গেছে। তারা নিহত শিশুর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঝুঁকিপূর্ণ স্থাপনা দ্রুত মেরামত বা অপসারণের আহ্বান জানিয়েছেন।
এদিকে শিশুটির অকাল মৃত্যুতে পরিবারে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। ঈদের আনন্দ মুহূর্তেই শোকে পরিণত হয়েছে।